পুঞ্চের সুরানকোটে গভীর খাদে গাড়ি, মৃত ৬
হুগলি, ২৬ আগস্ট (হি. স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোটে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন। বুধবার স্থানীয় সূত্রে জানা গেছে, পুঞ্চ থেকে যাত্রী নিয়ে শেনধার গ্রামের দিকে রওনা দিয়েছিল একটি যাত্রিবাহী গাড়ি। সুরানকোট এলাকার পাহ
পুঞ্চের সুরানকোটে গভীর খাদে গাড়ি, মৃত ৬


হুগলি, ২৬ আগস্ট (হি. স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোটে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন। বুধবার স্থানীয় সূত্রে জানা গেছে, পুঞ্চ থেকে যাত্রী নিয়ে শেনধার গ্রামের দিকে রওনা দিয়েছিল একটি যাত্রিবাহী গাড়ি। সুরানকোট এলাকার পাহাড়ি আঁকাবাঁকা পথ অতিক্রম করার সময় হঠাৎ চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের গভীর খাদে গড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। খাদের গভীরতা বেশি হওয়ায় উদ্ধার অভিযানে বেশ খানিকটা বেগ পেতে হয়। দুর্ঘটনাস্থল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ দিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারানোর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, নাকি চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande