
কলকাতা, ২৭ আগস্ট (হি স)। “সাময়িকভাবে মুখ রক্ষার জন্য তাঁরা হয়তো একটা আশ্রয় নিয়েছেন। এই রাজনীতি থেকে দেশের কোনও লাভ হবে না। বৃহস্পতিবার ইকো পার্কে এ কথা বলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে এই রকম পার্টি কেউ তৈরি করছেন। আর অন্য কেউ ছাতার তলায় দাঁড়াচ্ছেন। আমার মনে হয় না, এটি দেশের রাজনীতির কোনও লাভ হবে।” দিলীপ ঘোষ বলেন, “এই ধরনের আঞ্চলিক পার্টি। পার্টির জন্মই হয়নি! কেউ জামা পরে নিয়েছেন দলের। কেউ নামই জানত না। এভাবে রাজনীতি হয় না।”
প্রসঙ্গত, দলত্যাগ আইনে তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যাওয়া ২০ সাংসদের সাংসদ–পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১৯ জুন তিনি এই চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পাঠানো নোটিসে আগামী সাত দিনের মধ্যে ২০ সাংসদকে তাঁদের বক্তব্য জানাতে বলা হয়েছে। ২০ এনসিপিআই সাংসদকে নোটিস দেওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত