নেপালে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়ার সাঁকরাইলের বৃদ্ধার
হাওড়া, ২৭ আগস্ট (হি.স.): নেপালে আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেই ঘনীভূত আশঙ্কার মেঘ। কৈলাস-মানসরোবর ভ্রমণে গিয়ে হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা অনিতা দাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাঁর পরিবারের। বুধবার থেকে তাঁর আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে ন
নেপালে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়ার সাঁকরাইলের বৃদ্ধার


হাওড়া, ২৭ আগস্ট (হি.স.): নেপালে আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেই ঘনীভূত আশঙ্কার মেঘ। কৈলাস-মানসরোবর ভ্রমণে গিয়ে হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা অনিতা দাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাঁর পরিবারের। বুধবার থেকে তাঁর আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবার সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বৃদ্ধার পরিবার-পরিজনেরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বানিপুর হাটগাছা এলাকার বাসিন্দা অনিতা দাস গত ২১ অগস্ট কৈলাস-মানসরোবর ভ্রমণের জন্য বাড়ি থেকে রওনা হন। কলকাতার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে আরও অনেকের সঙ্গেই রক্সৌলগামী ট্রেনে চেপেছিলেন তিনি। সেখান থেকেই সীমান্ত পেরিয়ে নেপাল হয়ে কৈলাসের পথে এগোনোর কথা ছিল তাঁর দলটির। তবে বুধবারের পর থেকে অনিতাদেবীর সঙ্গে মোবাইল ফোনে আর কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় ওই বৃদ্ধার পরিবারের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande