নেপালে গিয়ে নিখোঁজ ডায়মন্ড হারবারের স্কুলশিক্ষিকা, যোগাযোগ বিচ্ছিন্ন চন্দননগরের মহিলার সঙ্গেও
দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি, ২৭ আগস্ট (হি.স.): নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পশ্চিমবঙ্গের দুই প্রান্তের দুটি পরিবারের সদস্যরা। নেপাল ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা কেয
নেপালে গিয়ে নিখোঁজ ডায়মন্ড হারবারের স্কুলশিক্ষিকা, যোগাযোগ বিচ্ছিন্ন চন্দননগরের মহিলার সঙ্গেও


দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি, ২৭ আগস্ট (হি.স.): নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পশ্চিমবঙ্গের দুই প্রান্তের দুটি পরিবারের সদস্যরা। নেপাল ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা কেয়া প্রামাণিক এবং হুগলির চন্দননগরের বাসিন্দা শিপ্রা পাটারি। উভয় পরিবারই তাঁদের প্রিয়জনের সঙ্গে আর যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

ডায়মন্ড হারবারের সরিষার বাসিন্দা কেয়া প্রামাণিক পেশায় একজন স্কুলশিক্ষিকা। গত ২১ আগস্ট একটি ট্রাভেল সংস্থার সঙ্গে তিনি নেপাল ভ্রমণে গিয়েছিলেন। প্রাকৃতিক দুর্যোগ নেমে আসার ঠিক আগের মুহূর্তেও পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছিল কেয়াদেবীর। কিন্তু তারপর থেকে তাঁর ফোন বন্ধ। দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনও বার্তা না পাওয়ায় ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে তাঁর পরিবারে।

একইভাবে গত ২১ আগস্ট একটি পর্যটন সংস্থার মাধ্যমে নেপাল গিয়ে নিখোঁজ হয়েছেন চন্দননগরের বাসিন্দা শিপ্রা পাটারি। জানা গেছে, বুধবার সকালে শেষবার পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথা বলেন শিপ্রাদেবী। সেই সময় তিনি নেপালের রাসুয়ায় ছিলেন। এর পর থেকেই তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন স্বজনেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande