৬ আগস্ট মুম্বইতে যুবসমাজের সঙ্গে বিশেষ আলোচনাতে অংশ নেবেন সরসংঘচালক
মুম্বাই, ৩ আগস্ট (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসংঘচালক ডঃ মোহন ভাগবত আগামী ৬ আগস্ট মুম্বাইয়ের নীতা মুকেশ অম্বানী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ''ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস'' (আইআইএমইউএন)-এর ১৫তম বার্ষিক চ্য
সরসংঘচালক ডঃ মোহন ভাগবত


মুম্বাই, ৩ আগস্ট (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসংঘচালক ডঃ মোহন ভাগবত আগামী ৬ আগস্ট মুম্বাইয়ের নীতা মুকেশ অম্বানী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত 'ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস' (আইআইএমইউএন)-এর ১৫তম বার্ষিক চ্যাম্পিয়নশিপ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এই অনুষ্ঠান চলাকালীন তিনি ‘জেন জি’ এবং ‘জেন আলফা’ প্রজন্মের তরুণ-তরুণীদের সঙ্গে এক বিশেষ আলোচনাতেও অংশ নেবেন।

আয়োজকদের কাছ থেকে পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, এই সম্মেলনে দেশের ১০০টিরও বেশি শহর থেকে ১৫ থেকে ১৯ বছর বয়সী দুই হাজারেরও বেশি স্কুল ও কলেজের ছাত্রছাত্রী অংশ নেবে। উদ্বোধনী অধিবেশনের মূল ভাবনা (থিম) রাখা হয়েছে দ্য রোল অব ইউথ ইন ইউনাইটিং দ্য ওয়ার্ল্ড, দ্য ইন্ডিয়ান ওয়ে। এতে বিশ্ব ঐক্য, নেতৃত্ব এবং ভারতের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে।

আইআইএমইউএন-এর প্রতিষ্ঠাতা ঋষভ শাহ বলেন, কার্যকর নেতৃত্ব কেবল পরবর্তী প্রজন্মকে পথ দেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাঁদের চিন্তাভাবনা শোনা ও বোঝার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এমন এক সময়ে যখন ভারত বিশ্বমঞ্চে নিজের অবস্থানকে শক্তিশালী করছে, তখন যুব সমাজের সঙ্গে অর্থবহ আলোচনার প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি। ডঃ মোহন ভাগবত এই সম্মেলনে যোগদানের সম্মতি জানানোয় তিনি তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০১১ সালে প্রতিষ্ঠিত আইআইএমইউএন নিজেদের একটি পাবলিক অ্যাফেয়ার্স প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করে, যার উদ্দেশ্য যুব সমাজের মধ্যে নেতৃত্বের দক্ষতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো। সংস্থার দাবি অনুযায়ী, তাঁদের নেটওয়ার্ক ভারতের ২৭৫টি শহর এবং বিশ্বের ৪০টি দেশ জুড়ে বিস্তৃত রয়েছে এবং তাঁরা ইতিমধ্যেই সাড়ে ৭ কোটিরও বেশি যুবসমাজের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনের বিভিন্ন পর্বে নীতি নির্ধারণ, আন্তর্জাতিক সম্পর্ক, নেতৃত্ব উন্নয়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, যা তরুণদের বিশেষজ্ঞ ও বিশিষ্ট বক্তাদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ এনে দেবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande