মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি; আতঙ্কের সফর; ১৫-২০ জন যাত্রী আহত
নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট। মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লিগামী উড়ানে যান্ত্রিক বিপর্যয় দেখা যায় বলে সূত্রের খবর। বিমানটিতে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় বলে জানা গিয়েছে। ওই ঘটনায় বিমানে থাকা ১৫-২০ জন যা
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি; আতঙ্কের সফর; ১৫-২০ জন যাত্রী আহত


নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট। মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লিগামী উড়ানে যান্ত্রিক বিপর্যয় দেখা যায় বলে সূত্রের খবর। বিমানটিতে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় বলে জানা গিয়েছে। ওই ঘটনায় বিমানে থাকা ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন, প্রাথমিক ভাবে এমনটাই জানা যাচ্ছে।

ফুকেট থেকে দিল্লি যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বিমানটি তীব্র এয়ার টার্বুলেন্স-এ মুখে পড়ে। এর ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।আতঙ্কের এই সফর শেষে এক যাত্রী বলেন, “উড়ানের পর দেড় ঘণ্টা পার হয়ে গিয়েছিল। তখন ভোর। আমরা বিমানের ভেতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ চলন্ত অবস্থায় বিমানটি থেমে গিয়ে ঘুরে যায়। এভাবে ২-৩ মিনিট চলতে থাকে। ১৫-২০ জন যাত্রী আহত হন। বিমানে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। ৭০ থেকে ৮০ শতাংশ যাত্রীই আহত হয়েছেন। আমরা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande