সুনেত্রাকে নিয়ে মন্তব্য, ক্ষোভ মুখ্যমন্ত্রী ফড়নবিসের
মুম্বই, ৪ যাস্ট (হি.স.): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ারকে ‘বোবা পুতুল’ (গুঙ্গি গুড়িয়া) আখ্যা দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র নেতা-কর্মীরা মুম্বইয়ে কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন চলাকা
সুনেত্রাকে নিয়ে মন্তব্য, ক্ষোভ মুখ্যমন্ত্রী ফড়নবিসের


মুম্বই, ৪ যাস্ট (হি.স.): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ারকে ‘বোবা পুতুল’ (গুঙ্গি গুড়িয়া) আখ্যা দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র নেতা-কর্মীরা মুম্বইয়ে কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন চলাকালীন জোর করে ঢুকে পড়েন। তাঁরা দাবি করতে থাকেন, রাজ্য কংগ্রেসের সভাপতি হর্ষবর্ধন সাপকালকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা মন্তব্যের জন্য কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। একে তিনি রাজ্যের নারীদের প্রতি অপমান বলে অভিহিত করেছেন। সোমবার রাজ্য কংগ্রেস সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করার পরে বিষয়টি সামনে আসে। ভিডিয়োটিতে দেখা যায়, এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডে বীড জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্ন থেকে সুনেত্রা পওয়ারকে আড়াল করছেন। এর পরেই দলটি সুনেত্রাকে ‘বোবা পুতুল’ আখ্যা দেয়। উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ারকে কংগ্রেসের পক্ষ থেকে ‘গুঙ্গি গুড়িয়া’ (বোবা পুতুল) বলে অভিহিত করার বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেন, শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্য কংগ্রেস অত্যন্ত নিচু স্তরে নেমে গেছে। কেউ তাদের দিকে আর তাকাচ্ছে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande