
নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমরা দু'টি সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তিনিও এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। একটি ছিল চা বাগানের শ্রমিকদের বিষয়ে এবং অন্যটি বস্ত্রশিল্পের শ্রমিকদের নিয়ে। আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। এনসিপিআই-এর সঙ্গে বৈঠকের বিষয়টিও আপনারা বিবেচনায় রাখতে পারেন। আরও প্রয়োজন হলে আমরা তাদের সঙ্গেও বৈঠক করব। এটি কেবল শুরুর আভাস মাত্র; এখনও অনেক কিছু বাকি আছে।” পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ