হরিয়ানার পদকজয়ীদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
চণ্ডীগড়, ৪ আগস্ট (হি.স.): গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের অভ্যর্থনা জানানো হলো নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এ| গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের তালিকায় রয়েছে ১৩টি সোনা, ১৭টি
হরিয়ানার পদকজয়ীদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা


চণ্ডীগড়, ৪ আগস্ট (হি.স.): গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের অভ্যর্থনা জানানো হলো নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এ| গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের তালিকায় রয়েছে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। এর মধ্যে হরিয়ানার মোট ১১ জন ক্রীড়াবিদ পদক জিতে দেশের গৌরব বাড়িয়েছেন। ভারতের মোট ১৩টি সোনার পদকের মধ্যে হরিয়ানার খেলোয়াড়রা ৭টি সোনা জিতেছেন। বক্সাররা এই সোনার পদক জিতেছেন।

হরিয়ানার খেলোয়াড়দের অভ্যর্থনা জানাতে হরিয়ানার ক্রীড়া প্রতিমন্ত্রী গৌরব গৌতম বিমানবন্দরে পৌঁছন। তিনি জানান, এই খেলোয়াড়রা তাঁদের অসামান্য প্রতিভায় দেশের গৌরব বাড়িয়েছেন| তরুণ প্রজন্মকে খেলায় এগিয়ে আসার প্রেরণা যুগিয়েছেন। তিনি সমস্ত পদকজয়ীদের অভিনন্দন জানান| বলেন, মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির নেতৃত্বে হরিয়ানা সরকার খেলোয়াড়দের বিশ্বমানের সুবিধা প্রদান করছে এবং ক্রীড়া প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে নিরন্তর কাজ করে চলেছে। গৌরব গৌতম আরও জানান, আগামী ৭ আগস্ট চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি সমস্ত খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করবেন| হরিয়ানা সরকারের ক্রীড়ানীতি অনুযায়ী এই খেলোয়াড়দের সম্মানিত করা হবে বলেও জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande