বিরোধীদের হইহট্টগোল, দুপুর ২টো পর্যন্ত মুলতবি লোকসভার কার্যক্রম
নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): মঙ্গলবার বিরোধীদের হইহট্টগোল ও স্লোগানের জেরে লোকসভায় প্রশ্নোত্তর পর্ব ব্যাহত হয়। তারপরেই স্পিকার ওম বিড়লা এদিন লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত স্থগিত করে দেন। এদিন অধিবেশনের শুরুতেই লোকসভার স্পিকার ওম বিড়লা স
ওম বিড়লা


নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): মঙ্গলবার বিরোধীদের হইহট্টগোল ও স্লোগানের জেরে লোকসভায় প্রশ্নোত্তর পর্ব ব্যাহত হয়। তারপরেই স্পিকার ওম বিড়লা এদিন লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত স্থগিত করে দেন।

এদিন অধিবেশনের শুরুতেই লোকসভার স্পিকার ওম বিড়লা সাংসদদের অনুরোধ জানান, প্রশ্নোত্তর পর্ব মসৃণভাবে চলতে দেওয়ার জন্য| এদিন বিরোধী সাংসদরা স্লোগানও দেন। স্পিকার বলেন, সংসদে স্লোগান দেওয়া উচিৎ নয়। বরং সাংসদদের দায়িত্ব আলোচনা করা। তাঁর আবেদনের পরেও বিরোধী সাংসদরা হইহট্টগোল করতে থাকায় প্রশ্নোত্তর পর্ব ব্যাহত হয়| তারপরেই এদিন লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত স্থগিত করে দেন স্পিকার।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande