
চেন্নাই, ৪ আগস্ট (হি.স.): ছেলে উদয়নিধি স্ট্যালিনকে পুলিশ হেফাজতে নিতেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। অভিনেত্রী তৃষা কৃষ্ণন সম্পর্কে কুমন্তব্যের জেরে গ্রেফতারের মাত্র চার ঘণ্টার মধ্যেই জামিন পেয়েছেন তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন। তাঁর জামিনের পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের দল টিভিকে (তামিলগা ভেট্রি কাজাগাম)-কে পাল্টা আক্রমণ করেছেন ডিএমকে প্রধান তথা উদয়নিধির বাবা এম কে স্ট্যালিন। তিনি বলেছেন, “ঔদ্ধত্য ধ্বংস ডেকে আনে; ক্রমাগত ঔদ্ধত্য শুধু ধ্বংসের প্রক্রিয়াকেই ত্বরান্বিত করে।”
স্ট্যালেন কথায়, “সরকার কাবেরী সমস্যা থেকে মনোযোগ সরানোর জন্য উদয়নিধিকে গ্রেফতার করার পথ বেছে নিয়েছে। রাজ্যের বাজেট অধিবেশনের ঠিক এক দিন আগে এই গ্রেফতার বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখার একটা প্রচেষ্টা মাত্র।” তিনি আরও বলেন, “ক্ষমতায় আসার মুহূর্ত থেকে প্রতিশ্রুতি পূরণের চেষ্টা না করে মুখ্যমন্ত্রী বিজয় শুধু ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে এখন নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ