দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু সাক্ষাতে এনসিপিআই সাংসদরা
নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): দিল্লির বঙ্গভবনে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন এনসিপিআইয়ে যোগ দেওয়া তৃণমূলত্যাগী ২০ জন সাংসদ। বৈঠকে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার প্রমুখ। এমনকি, ওই বৈঠকে উপস্থিত
দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু সাক্ষাতে এনসিপিআই সাংসদরা


নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): দিল্লির বঙ্গভবনে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন এনসিপিআইয়ে যোগ দেওয়া তৃণমূলত্যাগী ২০ জন সাংসদ। বৈঠকে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার প্রমুখ। এমনকি, ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া তিন রাজ্যসভার সাংসদও।

বৈঠক শেষে বেরিয়ে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় বলেন, “বৈঠকে এনসিপিআই বা দলীয় রাজনীতি নিয়ে নির্দিষ্ট ভাবে কোনও আলোচনা হয়নি। মূলত আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়েই কথা হয়েছে। বৈঠক ভীষণ ভাল ও ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে আমরা নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আনুষ্ঠানিক ভাবে বৈঠক করব।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande