হইহট্টগোলে জনগণের আশা-আকাঙ্খা পূরণ হয় না : ওম বিড়লা
নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): সংসদের বাদল অধিবেশন দ্বাদশতম দিন ছিল মঙ্গলবার। এদিন বিরোধীদের তুমুল হট্টগোলে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বারবার মুলতুবি হওয়ার পর দিনের মতো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এ
সংসদ চত্বরে বিরোধীদের ধর্না, ২টো পর্যন্ত মুলতুবি উভয়কক্ষের অধিবেশন


নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): সংসদের বাদল অধিবেশন দ্বাদশতম দিন ছিল মঙ্গলবার। এদিন বিরোধীদের তুমুল হট্টগোলে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বারবার মুলতুবি হওয়ার পর দিনের মতো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এদিন লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর বিরোধীদের শান্ত থাকার আহ্বান জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। কিন্তু কেউ তাঁর কথায় কর্ণপাত করেননি।

অধ্যক্ষ ওম বিড়লা বলেন, সংসদ হলো গণতন্ত্রের সর্বোচ্চ মঞ্চ, যা আলোচনা ও সংলাপের জন্য নিবেদিত। এই কক্ষটি স্লোগান দেওয়ার কোনও মঞ্চ নয়। সংসদের ভেতরে আলোচনায় অংশ নেওয়া সদস্যদের দায়িত্ব। স্লোগান দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করা যাবে না। আমি আলোচনার জন্য সবাইকে সময় দেব। কিন্তু, তবুও বিরোধীরা নীরব হননি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande