সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, বিজেপিতে জনগণ বিরক্ত বলে কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর
নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): সংসদের বর্ষাকালীন অধিবেশনে মঙ্গলবার রাম মন্দিরের চড়াবার অর্থ নিয়ে কথিত অনিয়মের অভিযোগে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি-সহ বিরোধী জোটের সাংসদরা। কেন্দ্র সরকার ও বিজেপির বিরুদ্ধে স্লোগান
সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, বিজেপিতে জনগণ বিরক্ত কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর


নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): সংসদের বর্ষাকালীন অধিবেশনে মঙ্গলবার রাম মন্দিরের চড়াবার অর্থ নিয়ে কথিত অনিয়মের অভিযোগে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি-সহ বিরোধী জোটের সাংসদরা। কেন্দ্র সরকার ও বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে তাঁরা ঘটনার জবাবদিহির দাবি জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, ধর্মেন্দ্র যাদব ও অবধেশ প্রসাদ, আরজেডির মনোজ ঝা ও সঞ্জয় যাদব, কংগ্রেস নেতা সৈয়দ নাসির হুসেন, কর্মবীর বৌদ্ধ-সহ একাধিক বিরোধী সাংসদ।

বিক্ষোভ চলাকালীন মনোজ ঝা একটি পোস্টার হাতে নিয়ে ছিলেন, যাতে লেখা ছিল, বিজেপি রামের অপমান করেছে, চড়াবা চুরির বিষয়ে কবে মুখ খুলবে? এছাড়া একাধিক সাংসদ চাঁদা চোর, গদি ছাড়ো লেখা পোস্টারও প্রদর্শন করেন। কংগ্রেস সাংসদরা অমিত শাহ সংসদে নেই কেন? লেখা বড় পোস্টারও তুলে ধরেন। প্রতীকী প্রতিবাদ হিসেবে সংসদ চত্বরে একটি দানবাক্সও রাখা হয়। সেখানে একাধিক বিরোধী সাংসদ প্রতীকী অনুদান জমা দেন। বিক্ষোভ চলাকালীন শেম-শেম স্লোগানও ওঠে এবং রাম মন্দিরের চড়াবা সংক্রান্ত অভিযোগে সরকারের জবাব দাবি করা হয়।

এদিকে মধ্যপ্রদেশের দাতিয়া এবং বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয় প্রসঙ্গে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেন, দেশের মানুষ বিজেপিতে ক্লান্ত হয়ে পড়েছেন এবং উপনির্বাচনের ফলাফল সেই পরিবর্তনেরই সূচনা।

এর আগে সংসদ ভবনে ইন্ডিয়া জোটের ফ্লোর লিডারদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, জয়রাম রমেশ, রণদীপ সুরজেওয়ালা সহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সংসদের ভিতরে বিরোধীদের কৌশল এবং বিভিন্ন ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে সেখানে আলোচনা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande