
রুদ্রপ্রয়াগ, ৪ আগস্ট (হি.স.): কেদারনাথে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রোজই, তবুও ভাটা পড়েনি পুণ্যার্থীদের উৎসাহে। বৃষ্টিকে উপেক্ষা করে মঙ্গলবারও বিপুল সংখ্যক পুণ্যার্থী কেদারনাথ মন্দিরে দর্শন ও পূজার্চনা করেন। পবিত্র শ্রাবণ মাস উপলক্ষ্যে এদিন ভিড় একটু বেশিই লক্ষ্য করা গিয়েছে।
কেদারনাথ মন্দির ও যাত্রাপথে মঙ্গলবারও হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য সতর্ক রয়েছে প্রশাসন। তবে, পবিত্র শ্রাবণ মাসে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত সত্ত্বেও, ভগবান কেদারনাথের দর্শনের জন্য বিপুল সংখ্যক ভক্ত কেদারনাথ মন্দিরে ভিড় করছেন এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ