সংসদে হট্টগোলের জন্য বিরোধীদের ভর্ৎসনা সম্বিত পাত্রর
নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): সংসদে হট্টগোলের জন্য কংগ্রেস ও ইন্ডি জোটের তীব্র সমালোচনা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র তথা সাংসদ সম্বিত পাত্র। মঙ্গলবার সকালে দিল্লির দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সংসদে কোনও বিল নিয়েই কার্যত আলোচনা
সংসদে হট্টগোলের জন্য বিরোধীদের ভর্ৎসনা সম্বিত পাত্রর


নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): সংসদে হট্টগোলের জন্য কংগ্রেস ও ইন্ডি জোটের তীব্র সমালোচনা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র তথা সাংসদ সম্বিত পাত্র। মঙ্গলবার সকালে দিল্লির দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সংসদে কোনও বিল নিয়েই কার্যত আলোচনা হচ্ছে না। এ জন্য কংগ্রেস ও ইন্ডি জোটের আচরণ দায়ী। সম্বিত বলেন, একটি অধিবেশনের জন্য কোটি কোটি টাকা খরচ হয়। অথচ সংসদ শুরু হওয়ার পর থেকে সেখানে কোনও 'প্রশ্নোত্তর পর্ব' অনুষ্ঠিত হয়নি। কোনও বিল নিয়েই কার্যত কোনও আলোচনা হচ্ছে না। এর কারণ হলো কংগ্রেস এবং 'ইন্ডি' জোটের অন্তর্ভুক্ত কিছু দলের আচরণ। কর্ণাটক পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছিল এবং প্রিয়ঙ্ক খাড়গেকে যখন প্রশ্ন করা হলো যে তিনি এর দায়ভার নেবেন কি না, তখন তিনি বলেছিলেন, আগে শিক্ষার্থীরা ২৫ দিন ধরে অনশন করুক, তারপর আমরা লাঠিচার্জ করব, আর তার পরেই আমি আমার পদত্যাগের বিষয়টি ভেবে দেখব। আর এ বিষয়ে রাহুল গান্ধী এখনও পর্যন্ত নীরব।

নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কার সহ একগুচ্ছ দাবিতে ঝাড়খণ্ডে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে সম্বিত পাত্র বলেন, ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে কংগ্রেসকে একটি কথাও বলতে দেখা যাচ্ছে না। এমনকি তাঁরা সংসদেও বিষয়টি উত্থাপন করছে না। সম্বিতের কথায়, কংগ্রেস দলের দ্বিমুখী নীতি রয়েছে। ঝাড়খণ্ডে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাচ্ছে, অথচ সেখানকার আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে কংগ্রেসকে একটি কথাও বলতে দেখা যাচ্ছে না। এমনকি তাঁরা সংসদেও বিষয়টি উত্থাপন করছে না। কারণ এটি হলো বেছে বেছে ক্ষোভ প্রকাশের বিষয় এবং কংগ্রেস কেবল এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande