গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক চিপ কারখানায় অগ্নিকাণ্ড; নিহত দুই দমকল কর্মী, আহত ৩
নয়ডা, ৪ আগস্ট (হি.স.): গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক চিপ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দমকল কর্মী নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে। এদিন পুলিশের এক আধিকারিক জানান, সোমবার গভীর রাতে ইকোটেক-৩ শিল্পাঞ্চলের
গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক চিপ কারখানায় অগ্নিকাণ্ড; নিহত দুই দমকল কর্মী, আহত ৩


নয়ডা, ৪ আগস্ট (হি.স.): গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক চিপ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দমকল কর্মী নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

এদিন পুলিশের এক আধিকারিক জানান, সোমবার গভীর রাতে ইকোটেক-৩ শিল্পাঞ্চলের একটি সংস্থায় এই দুর্ঘটনাটি ঘটে। আগুন লাগার খবর পেয়ে দমকলের অন্তত ৬টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ওই পুলিশ আধিকারিক আরও জানান, দমকল কর্মীরা যখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন, ঠিক তখনই কারখানার ভেতরের একটি দেওয়াল এবং লোহার বিম হঠাৎ ভেঙে পড়ে। এতে তাঁদের মধ্যে পাঁচজন আহত হন।

আহত পাঁচ দমকল কর্মীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়| দমকল কর্মী রোহিত যাদব এবং তীর্থপালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক| অন্য তিন আহত দমকল কর্মী রাজপাল সিং, মণীশ কুমার ও অমিত কুমার বর্তমানে আশঙ্কামুক্ত| হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande