উদয়নিধি স্ট্যালিন গ্রেফতার; মুক্তির নির্দেশ হাইকোর্টের, চেন্নাইয়ে বিক্ষোভ ডিএমকে-র
চেন্নাই, ৪ আগস্ট (হি.স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ও অভিনেত্রী তৃষা সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া এফআইআর-এর প্রেক্ষিতে সে রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুল
উদয়নিধি স্ট্যালিন গ্রেফতার; মুক্তির নির্দেশ হাইকোর্টের, চেন্নাইয়ে বিক্ষোভ ডিএমকে-র


চেন্নাই, ৪ আগস্ট (হি.স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ও অভিনেত্রী তৃষা সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া এফআইআর-এর প্রেক্ষিতে সে রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের বাসভবন থেকে আটক করা হয় ডিএমকে নেতা তথা তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে। বাসভবন থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হয় উদয়নিধিকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গতকালই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধির এক জনসভা থেকে অভিনেত্রী তৃষার উদ্দেশ্যে স্লোগান দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার উদয়নিধির বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে তামিলনাড়ু পুলিশ। এদিকে, উদয়নিধি গ্রেফতার হতেই চেন্নাইয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ডিএমকে নেতা-কর্মীরা। অন্যদিকে, মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু পুলিশকে নির্দেশ দিয়েছে, ডিএমকে বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে জিজ্ঞাসাবাদ শেষ করার পর যেন মুক্তি দেওয়া হয়। পাশাপাশি আদালত তাঁকে নির্দেশ দিয়েছে, তদন্তের প্রয়োজনে যখনই প্রয়োজন হবে, তখন যেন তিনি তদন্তে সহযোগিতা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande