কেরলমে বৃষ্টিজনিত কারণে মৃত্যু বেড়ে ২৬, নিখোঁজ ৪ জন
তিরুবনন্তপুরম, ৫ আগস্ট (হি.স.): কেরলমে বৃষ্টিজনিত কারণে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের, আহতের সংখ্যা ১১ এবং এযাবৎ ৪ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন বলেছেন, বৃষ্টিজনিত দুর্যোগের কারণে বর্ত
কেরলমে বৃষ্টি দুর্যোগে মৃত্যু বেড়ে ৬, খোলা হয়েছে ৬৫টি ত্রাণ শিবির


তিরুবনন্তপুরম, ৫ আগস্ট (হি.স.): কেরলমে বৃষ্টিজনিত কারণে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের, আহতের সংখ্যা ১১ এবং এযাবৎ ৪ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন বলেছেন, বৃষ্টিজনিত দুর্যোগের কারণে বর্তমানে রাজ্যজুড়ে ৪৬২টি ত্রাণ শিবির চালু রয়েছে, যেখানে ২৭,০৪৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এর মধ্যে পাথানামথিত্তায় ১৫৭টি, কোট্টায়ামে ১৫৪টি এবং আলাপ্পুঝায় ৮১টি শিবির রয়েছে। বৃষ্টিজনিত দুর্যোগে রাজ্যে মোট ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১১ জন আহত হয়েছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। ১,৮৮২ হেক্টর কৃষিজমিতে ফসলের ক্ষতি হয়েছে, যার ফলে ২৩,৫৩৭ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ ৬৭.৪৪ কোটি টাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande