(আপডেট) তামিলনাড়ুর বাজেটে জোর শিক্ষাক্ষেত্রে
চেন্নাই, ৫ আগস্ট (হি.স.): তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার বুধবার তামিলনাড়ু বিধানসভায় তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (২০২৬–২৭) পেশ করলো। বিধানসভার বাজেট অধিবেশন এদিন সকাল ১০টায় শুরু হয়। বিধানসভায় বাজেট পেশের কিছু সময় আগে মুখ্যমন্ত্রী বিজয়
তামিলনাড়ুর বাজেট


চেন্নাই, ৫ আগস্ট (হি.স.): তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার বুধবার তামিলনাড়ু বিধানসভায় তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (২০২৬–২৭) পেশ করলো। বিধানসভার বাজেট অধিবেশন এদিন সকাল ১০টায় শুরু হয়। বিধানসভায় বাজেট পেশের কিছু সময় আগে মুখ্যমন্ত্রী বিজয় সেখানে পৌঁছন। এদিন তামিলনাড়ুর অর্থ মন্ত্রী মারিয়া উইলসন বাজেট পেশ করেন।

এদিন তিনি ঘোষণা করেন, তামিলনাড়ুর সরকারি স্কুলগুলিতে সুপার ক্লিন–সুপার ক্যাম্পাস প্রকল্প চালু করা হবে। প্রথম পর্যায়ে প্রায় ১০ হাজার স্কুলকে এর অধীনে আনা হবে। এর জন্য ১৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে স্কুলগুলির শৌচাগার, শ্রেণিকক্ষ এবং অন্যান্য প্রাঙ্গণকে পরিষ্কার ও স্বাস্থ্যকর করে তোলা হবে।

তিনি জানান, পেরুনথালাইভার কামরাজার বিশেষ বিদ্যালয় প্রকল্পের অধীনে স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্কুলের পাঠ্যক্রম পুনর্গঠনের জন্য ২৫ কোটি টাকার সংস্থান রাখা হবে। ৩ হাজার ৭১৪টি স্কুলের আধুনিকীকরণের জন্য ২ হাজার ১৩২ কোটি টাকা বরাদ্দ করা হবে। স্কুলগুলিতে মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ৭ কোটি টাকা বরাদ্দ করা হবে।

মারিয়া উইলসন বলেন, তামিলনাড়ুতে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। পূর্ত বিভাগের দরপত্র-র প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, তামিলনাড়ুকে আর্থিক সংকট থেকে বের করে আনার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবন নির্মাণের অনুমতি সংক্রান্ত পুরোনো ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে এবং এই প্রক্রিয়ায় দুর্নীতির ওপর রাশ টানা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande