সরকার বিরোধীদের কণ্ঠরোধ করছে, অভিযোগ কে সি বেণুগোপালের
নয়াদিল্লি, ৫ আগস্ট (হি. স.): সংসদের চলমান অচলাবস্থার জন্য কেন্দ্র সরকারকেই দায়ী করলেন কংগ্রেসের সংগঠন বিষয়ক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, সরকার জনস্বার্থের বিষয় এবং বিরোধীদের বক্ত
সরকার বিরোধীদের কণ্ঠরোধ করছে, অভিযোগ কে সি বেণুগোপালের


নয়াদিল্লি, ৫ আগস্ট (হি. স.): সংসদের চলমান অচলাবস্থার জন্য কেন্দ্র সরকারকেই দায়ী করলেন কংগ্রেসের সংগঠন বিষয়ক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, সরকার জনস্বার্থের বিষয় এবং বিরোধীদের বক্তব্য শুনতে অনিচ্ছুক। জনগণের সমস্যা সংসদে তুলে ধরা হলেও সরকার কোনও বিষয়েই আলোচনা করতে চাইছে না।

বেণুগোপাল প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কেন সংসদে এসে বিরোধীদের উত্থাপিত বিষয়গুলির জবাব দিচ্ছেন না। তাঁর দাবি, সংসদের অচলাবস্থা দূর করার দায়িত্ব সরকারেরই।

তিনি অভিযোগ করেন, দিল্লিতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের ‘বর্বরোচিত’ আচরণ হয়েছে। পাশাপাশি বিহারে ছাত্রদের উপর গুলি চালানোর ঘটনাতেও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে ব্যাখ্যা দেওয়া উচিত বলে দাবি করেন তিনি। বিরোধীরা কেবল এসব বিষয় নিয়ে আলোচনার সুযোগ চাইছে বলেও জানান বেণুগোপাল।

রামমন্দিরের প্রণামী সংক্রান্ত অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ঘটনায় এখনও কোনও জবাবদিহি নিশ্চিত করা হয়নি এবং নিরপেক্ষ তদন্তও হচ্ছে না। বিরোধীরা জানতে চায়, ওই ঘটনার প্রকৃত সত্য কী, কিন্তু সরকার সেই আলোচনা এড়িয়ে যাচ্ছে।

বেণুগোপাল আরও বলেন, সংসদে ই-২০ জ্বালানি নীতি এবং জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিও তুলেছে বিরোধীরা। তাঁর অভিযোগ, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলির কোনওটিতেই সরকার আলোচনা করতে আগ্রহী নয়। ফলে সংসদকে কার্যকরভাবে পরিচালনার সদিচ্ছা সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande