গোবিন্দ মোহন ও সোমনাথনের কার্যকালের মেয়াদ বাড়ল এক বছর
নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের কার্যকালের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ২০২৭ সালের ২২ আগস্ট পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসেবে গোবিন্দ মোহনের কার্যকালের মেয়াদ বাড়িয়েছে
গোবিন্দ মোহন ও সোমনাথনের কার্যকালের মেয়াদ বাড়ল এক বছর


নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের কার্যকালের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ২০২৭ সালের ২২ আগস্ট পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসেবে গোবিন্দ মোহনের কার্যকালের মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। অন্যদিকে, ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে টিভি সোমনাথনের কার্যকালের মেয়াদ চলতি বছরের ৩০ আগস্টের পরও আরও এক বছরের জন্য বৃদ্ধি করেছে ভারত সরকার। উল্লেখ্য, আগামী ২২ আগস্ট গোবিন্দ মোহনের অবসর নেওয়ার কথা ছিল এবং টি ভি সোমনাথনের অবসর নেওয়ার কথা ছিল ৩০ আগস্ট। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব টি ভি সোমনাথন ও স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের চাকরির মেয়াদ এক বছরের জন্য বাড়াল কেন্দ্র। দু’জনেই ২০২৪ সালে এই পদে নিযুক্ত হয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande