লোকসভায় ৩ দিনের বিশেষ অধিবেশন ডাকতে চলেছে কেন্দ্র
নয়াদিল্লি, ৫ আগস্ট (হি. স.) : বাদল অধিবেশনে আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে চায় মোদী সরকার। বুধবার সূত্রের খবর, সেই লক্ষ্যে আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে চলেছে এক বিশেষ অধিবেশন। চলবে ১৮ আগস্ট পর্যন্ত। সাংবিধানিক সংশোধনী হিসেবে আসন পুনর্বিন্যাস বিল
লোকসভায় ৩ দিনের বিশেষ অধিবেশন ডাকতে চলেছে কেন্দ্র


নয়াদিল্লি, ৫ আগস্ট (হি. স.) : বাদল অধিবেশনে আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে চায় মোদী সরকার। বুধবার সূত্রের খবর, সেই লক্ষ্যে আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে চলেছে এক বিশেষ অধিবেশন। চলবে ১৮ আগস্ট পর্যন্ত।

সাংবিধানিক সংশোধনী হিসেবে আসন পুনর্বিন্যাস বিলটি পাস করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থন জরুরি। তবে শুরু থেকেই সরকারের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে বিরোধী শিবির। ব্যাপক বাধার মুখে পড়ে সেই কঠিন অঙ্ক মেলাতেই বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বিজেপি।

এদিকে সংসদে অচলবস্থার মাঝেই কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বুধবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। কংগ্রেস সূত্রের খবর, এই সাক্ষাতে বিলটি নিয়ে বিরোধী দলের জানতে চাওয়া হয়। ৫০ মিনিটের এই বৈঠকে রাহুল গান্ধীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। তবে জানা যাচ্ছে, বিতর্কিত এই বিলটি সমর্থনে নারাজ কংগ্রেস।

সরকারি সূত্রে আরও জানা যাচ্ছে, এই অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলটিও পেশ করবে মোদী সরকার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande