প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় অশ্বিনী কাছে ক্ষমা চাইল মেটা
নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো সাময়িক ভাবে সরিয়ে নেওয়ার জন্য ক্ষমা চাইল মেটা। মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান বলেন, প্রধানমন্ত্রী মোদীর পোস্ট নিয়ে ভুলের জন্য আমি মেটার পক্ষ থেকে মন্ত্রীর কাছে ক্
মাদক-মুক্ত ভারতের লক্ষ্যে ২ আগস্ট বিষেশ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো সাময়িক ভাবে সরিয়ে নেওয়ার জন্য ক্ষমা চাইল মেটা। মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান বলেন, প্রধানমন্ত্রী মোদীর পোস্ট নিয়ে ভুলের জন্য আমি মেটার পক্ষ থেকে মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছি। বুধবারই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন কাপলান ও তাঁর টিম।

উল্লেখ্য, গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব প্রজন্মের উদ্দেশে সমাজমাধ্যমে ভিডিয়ো বার্তা দিয়েছিলেন। সেখানে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেটি ফেসবুক থেকে কিছু সময়ের জন্য সরিয়ে দেওয়ার পরে কেন্দ্রীয় সরকার মেটা-কে তলব করেছিল। মেটার প্রতিনিধি দল এ দিনই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande