
মুম্বই, ৫ আগস্ট (হি.স.): রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) বুধবার দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করেছে। মুদ্রানীতি কমিটির তিন দিনের বৈঠকের পর আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা মুদ্রানীতি ঘোষণা করেন। ফের রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার সকালে মুদ্রানীতি ঘোষণার সময় আরবিআই গর্ভরন সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখার এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, প্রত্যাশা অনুযায়ীই সামগ্রিক মুদ্রাস্ফীতি (হেডলাইন ইনফ্লেশন) লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেড়েছে। জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির কারণেই মুদ্রাস্ফীতির এই ঊর্ধ্বগতি। আরবিআই গভর্নর বলেন, ভারতের ২০২৭ অর্থবছরের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৬.৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আমাদের আগের পূর্বাভাসের চেয়ে ১০ বেসিস পয়েন্ট বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ