ভারত সর্বদা আফ্রিকার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে : এস জয়শঙ্কর
নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): ভারত সর্বদা আফ্রিকার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, জোর দিয়ে বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুধবার দিল্লিতে অনুষ্ঠিত ''আফ্রিকা দিবস'' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডঃ এস জয়শঙ্কর বলেন, সংকটময় মুহূর্তে—তা কোভিড মহামারি, প্রাকৃ
এস জয়শঙ্কর


নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): ভারত সর্বদা আফ্রিকার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, জোর দিয়ে বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুধবার দিল্লিতে অনুষ্ঠিত 'আফ্রিকা দিবস' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডঃ এস জয়শঙ্কর বলেন, সংকটময় মুহূর্তে—তা কোভিড মহামারি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক জরুরি অবস্থাই হোক না কেন—আমাদের অংশীদারিত্ব বারবার শক্তি ও সহনশীলতার প্রমাণ দিয়েছে। প্রাচীন ভারতীয় দর্শন 'বসুধৈব কুটুম্বকম' বা 'বিশ্ব একটি পরিবার'—এই আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারত সর্বদা আফ্রিকার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। আমরা এও জানি, আফ্রিকার 'উবুন্টু' দর্শনের মধ্যেও একই রকম দৃষ্টিভঙ্গি রয়েছে, যার অর্থ হলো—'আমরা আছি বলেই আমার অস্তিত্ব আছে'।

জয়শঙ্কর আরও বলেন, এমন এক সময়ে যখন সংঘাতের প্রভাব 'গ্লোবাল সাউথ' বা উন্নয়নশীল বিশ্বের ওপর ক্রমশ বাড়ছে, তখন আমাদের অংশীদারিত্ব খাদ্য নিরাপত্তার বিষয়ের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে। এর সাম্প্রতিক উদাহরণগুলির মধ্যে রয়েছে বুরকিনা ফাসো, মোজাম্বিক, লেসোথো, নামিবিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে, নাইজেরিয়া, বতসোয়ানা এবং সিয়েরা লিওনে খাদ্যশস্য সরবরাহ। এছাড়া, মিলেট বা মোটা দানাশস্যের উৎপাদন পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাও আফ্রিকান দেশগুলির জন্য অত্যন্ত কাজে আসতে পারে। পাশাপাশি, সংহতির নিদর্শন হিসেবে গত ৫ বছরে ২৫টিরও বেশি আফ্রিকান দেশে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম এবং দুর্যোগকালীন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande