সংসদ অধিবেশনের সময়সীমা বাড়ানোর প্রস্তাব নেই, জানালেন রিজিজু
নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): সংসদ অধিবেশনের সময়সীমা বাড়ানোর কোনও প্রস্তাব নেই। জানিয়ে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার তিনি বলেন, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিলের বিষয়ে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিশেষ অধিবেশন বসবে। উল্
খুশি কিরেন রিজিজু


নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): সংসদ অধিবেশনের সময়সীমা বাড়ানোর কোনও প্রস্তাব নেই। জানিয়ে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার তিনি বলেন, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিলের বিষয়ে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিশেষ অধিবেশন বসবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সীমানা পুনর্নির্ধারণ ও মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির কাছে তিন দিনের একটি বিশেষ অধিবেশনের প্রস্তাব দিয়েছিল।

সূত্রের খবর, কেন্দ্র কংগ্রেসকে জানিয়েছে, তারা তিনদিনের একটি বিশেষ সংসদীয় অধিবেশন ডাকতে চায়। দলের অভ্যন্তরে এবং অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে আলোচনার পরেই কংগ্রেস তাদের সিদ্ধান্ত জানাবে বলে কেন্দ্রকে জানিয়েছে। এমতাবস্থায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিলের বিষয়ে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিশেষ অধিবেশন বসবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande