প্রাথমিক লেনদেনে গতি সেনসেক্সে, চাপে নিফটি
নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): শেয়ারবাজারে বুধবার প্রথম এক ঘণ্টার লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। বাজার বেশ ইতিবাচক ভাবে শুরু হলেও, খোলার পরপরই বিক্রির চাপ তৈরি হয়। ফলে সেনসেক্স ও নিফটি—উভয় সূচকেই পতন দেখা দেয়। তবে প্রথম ২০ মিনিটের লেনদেন
শেয়ার বাজার


নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): শেয়ারবাজারে বুধবার প্রথম এক ঘণ্টার লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। বাজার বেশ ইতিবাচক ভাবে শুরু হলেও, খোলার পরপরই বিক্রির চাপ তৈরি হয়। ফলে সেনসেক্স ও নিফটি—উভয় সূচকেই পতন দেখা দেয়। তবে প্রথম ২০ মিনিটের লেনদেনের পরই লগ্নিকারীদের শেয়ার কেনার প্রবণতা বাড়ায় দুই সূচকেরই কিছুটা উন্নতি ঘটে। প্রথম এক ঘণ্টার লেনদেন শেষে সেনসেক্স ০.৪৬ শতাংশ এবং নিফটি ০.০২ শতাংশ বৃদ্ধির সাথে লেনদেন করছিল।

বিশ্ববাজারের ইতিবাচক সংকেত এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার কারণে বিএসই-র সেনসেক্স এদিন ৬২৬.৪৩ পয়েন্ট বা ০.৮০ শতাংশ লাফিয়ে ৭৯,০৫৫.৩৮ পয়েন্টে খোলে। তবে বাজার খুলতেই বিক্রির চাপে প্রথম ২০ মিনিটের মধ্যেই সূচকটি তার প্রারম্ভিক স্তর থেকে ৩০০ পয়েন্টেরও বেশি পড়ে ৭৮,৭৪৫.৬১ পয়েন্টে নেমে আসে। এরপর ক্রেতারা শেয়ার কেনায় জোর দিলে সূচকের গতি সামান্য ঊর্ধ্বমুখী হয়। বাজারের এই ক্রমাগত উত্থান-পতনের মধ্যে, প্রথম এক ঘণ্টার লেনদেন শেষে সকাল ১০:১৫ মিনিটে সেনসেক্স ৩৫৯.৩১ পয়েন্ট বৃদ্ধির সাথে ৭৮,৭৮৮.২৬ পয়েন্টে লেনদেন করছিল।

সেনসেক্সের মতোই এনএসই-র নিফটিও আজ ৫৪.৩০ পয়েন্ট বা ০.২২ শতাংশ লাফিয়ে ২৪,৬৬৯.২০ পয়েন্টে লেনদেন শুরু করে। তবে বাজার খুলতেই বিক্রির চাপ থাকায় কিছুক্ষণের মধ্যেই সূচকটি নিম্নমুখী হয়ে লাল দাগে ২৪,৫৮১.৫৫ পয়েন্টে চলে আসে। পরবর্তীতে লগ্নিকারীদের কেনাকাটা বাড়লে সূচকে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মেলে। কেনাবেচার এই টানাপোড়েনের মধ্যে, প্রথম এক ঘণ্টার লেনদেন শেষে সকাল ১০:১৫ মিনিটে নিফটি ৩.৭৫ পয়েন্টের সামান্য বৃদ্ধিতে ২৪,৬১৮.৬৫ পয়েন্টে লেনদেন করছিল।

এখনও পর্যন্ত শেয়ার বাজারে ২,৭৭৪টি শেয়ারে সক্রিয় লেনদেন চলেছে। এর মধ্যে ১,৯৭৯টি শেয়ার লাভের মুখ দেখে সবুজ দাগে এবং ৭৯৫টি শেয়ার ক্ষতির সম্মুখীন হয়ে লাল দাগে লেনদেন করছিল। একইভাবে সেনসেক্সের অন্তর্ভুক্ত ৩০টি শেয়ারের মধ্যে ২৪টি শেয়ার লাভের ঘরে ছিল। অন্যদিকে ৬টি শেয়ার বিক্রির চাপে লাল দাগে ছিল। আবার নিফটির ৫০টি শেয়ারের মধ্যে ২২টি শেয়ার সবুজ দাগে এবং ২৮টি শেয়ার লাল দাগে লেনদেন করতে দেখা গিয়েছে।

প্রথম এক ঘণ্টার লেনদেন শেষে, শেয়ার বাজারের বৃহৎ সংস্থাগুলির মধ্যে লারসেন অ্যান্ড টুব্রো, ইন্টার গ্লোব অ্যাভিয়েশন, এইচডিএফসি লাইফ, শ্রীরাম ফাইন্যান্স এবং এনটিপিসি-র শেয়ার ১.৯০ শতাংশ থেকে ১.১৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সাথে লেনদেন করছিল। অন্যদিকে, অ্যাপোলো হসপিটালস, সান ফার্মাসিউটিক্যালস, টিসিএস, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এবং এইচসিএল টেকনোলজির শেয়ারে ২.১৬ শতাংশ থেকে ১.০১ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande