এয়ার ইন্ডিয়ার নতুন সিইও নিযুক্ত হলেন টেভোল্ডে গ্যাবরেমারিয়াম
নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের প্রাক্তন প্রধান টেভোল্ডে গ্যাবরেমারিয়ামকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত করেছে। তিনি ক্যাম্পবেল উইলসন-
টেভোল্ডে গ্যাবরেমারিয়াম


নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের প্রাক্তন প্রধান টেভোল্ডে গ্যাবরেমারিয়ামকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত করেছে। তিনি ক্যাম্পবেল উইলসন-এর স্থলাভিষিক্ত হবেন, যিনি গত এপ্রিল মাসে এয়ার ইন্ডিয়ার সিইও ও এমডি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

বিশ্ব বিমান চলাচল (অ্যাভিয়েশন) ইন্ডাস্ট্রির অন্যতম সফল ও অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয় টেভোল্ডে গ্যাবরেমারিয়ামকে। ইথিওপিয়ান এয়ারলাইন্সের সিইও হিসেবে তাঁর ১০ বছরের মেয়াদে সংস্থার রাজস্ব চার গুণ এবং বিমানের সংখ্যা তিন গুণ বাড়িয়ে আফ্রিকার বৃহত্তম এয়ারলাইনে পরিণত করেছিলেন। এবার টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়ার দ্রুত সম্প্রসারণ, আন্তর্জাতিক নেটওয়ার্ক বৃদ্ধি এবং মুনাফা সুদৃঢ় করার দায়িত্ব তাঁর হাতে তুলে দিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande