নাগদায় জৈন নারী শক্তি মঞ্চের বস্ত্র বিতরণ
নাগদা, ৬ আগস্ট (হি.স.) : মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার নাগদায় জৈন নারী শক্তি মঞ্চের উদ্যোগে দুঃস্থ পরিবারের হাতে বস্ত্র তুলে দেওয়া হল। বৃহস্পতিবার সংগঠনের প্রথম সেবামূলক প্রকল্পের আওতায় পাল্যা কালা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচ
নাগদায় জৈন নারী শক্তি মঞ্চের বস্ত্র বিতরণ


নাগদা, ৬ আগস্ট (হি.স.) : মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার নাগদায় জৈন নারী শক্তি মঞ্চের উদ্যোগে দুঃস্থ পরিবারের হাতে বস্ত্র তুলে দেওয়া হল। বৃহস্পতিবার সংগঠনের প্রথম সেবামূলক প্রকল্পের আওতায় পাল্যা কালা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে মহিলাদের শাড়ি, পুরুষদের কুর্তা-পাজামা এবং শিশুদের পোশাক বিতরণ করা হয়। জৈন নারী শক্তি মঞ্চের প্রতিষ্ঠাতা-পরিচালক রাজেশ সাকলেচার তত্ত্বাবধানে আয়োজিত এই সেবা প্রকল্পটি জৈন সমাজের দুই নাম প্রকাশে অনিচ্ছুক দাতার সহযোগিতায় সম্পন্ন হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে সমাজসেবা, সহযোগিতা, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি তাদের অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।

রাজেশ সাকলেচা ও দীপক জৈন জানান, জৈন নারী শক্তি মঞ্চকে জাতীয় স্তরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন সেবামূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও তাঁরা জানান। অনুষ্ঠানে প্রীতি ভাটেওয়ারা, মনিকা জৈন (নবাদাওয়ালা), উর্মিলা কোঠারি, অনুজ নাহার, জীবনলাল জৈন, ওমপ্রকাশ কুমাওয়াত, ধর্মেন্দ্র কুমাওয়াত, অঙ্কিত কুমাওয়াত-সহ মঞ্চের পদাধিকারী, সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আভা জৈন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান চঞ্চল জৈন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande