রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ কার্যকর হয়নি, নিলেকানি টাস্ক ফোর্স শুধুই ‘ড্যামেজ কন্ট্রোল’: জয়রাম রমেশ
নয়াদিল্লি, ৬ আগস্ট (হি. স.): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কারে সরকার আন্তরিক নয়। তাঁর দাবি, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ কার্যকর করতে ব্যর
রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ কার্যকর হয়নি, নীলেকণী টাস্ক ফোর্স শুধুই ‘ড্যামেজ কন্ট্রোল’: জয়রাম রমেশ


নয়াদিল্লি, ৬ আগস্ট (হি. স.): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কারে সরকার আন্তরিক নয়। তাঁর দাবি, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ কার্যকর করতে ব্যর্থ হওয়ার পর নন্দন নিলেকানির নেতৃত্বে নতুন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে শুধুমাত্র সরকারের ভাবমূর্তি রক্ষার উদ্দেশ্যে।

বৃহস্পতিবার এক্স-এ করা পোস্টে জয়রাম রমেশ জানান, ২০২৪ সালে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের পর কেন্দ্রীয় সরকার পরীক্ষা ব্যবস্থার সংস্কারের সুপারিশ দিতে কে. রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। কিন্তু ২০২৬ সালে ফের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটার পর সরকার নন্দন নিলেকানির নেতৃত্বে নতুন উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে।

তাঁর দাবি, নিলেকানি টাস্ক ফোর্সের কার্যপরিধির ৯টি বিষয়ের মধ্যে ৭টি নিয়ে রাধাকৃষ্ণন কমিটি আগেই বিস্তারিত কাজ করেছিল। বাকি দু'টি বিষয়ও আংশিকভাবে বিবেচনা করা হয়েছিল। জয়রাম রমেশের অভিযোগ, রাধাকৃষ্ণন কমিটির ১০১টি সুপারিশের মধ্যে এখনও পর্যন্ত ২৭টিও পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি কেন্দ্রীয় সরকার। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে প্রায় দু'বছর জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-তে পূর্ণসময়ের মহাপরিচালকও নিয়োগ করা হয়নি।

তাঁর কথায়, এতে স্পষ্ট যে রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ বাস্তবায়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতার অভাব রয়েছে। নন্দন নিলেকানির নেতৃত্বে নতুন টাস্ক ফোর্স গঠন প্রধানমন্ত্রীকে ঘিরে তৈরি হওয়া সমালোচনা সামাল দেওয়ার একটি ‘ড্যামেজ কন্ট্রোল’ পদক্ষেপ ছাড়া আর কিছু নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande