ঝাড়খণ্ডে আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থন কংগ্রেসের
রাঁচি, ৬ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডে পিএসসি এবং এসএসসি-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা। এবার আন্দোলনকারী পড়ুয়াদের প্রতি সমর্থন জানালো কংগ্রেস। ঝাড়খণ্ডে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা কে. রাজু বৃহস্পতিবার জানান,
কে. রাজু


রাঁচি, ৬ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডে পিএসসি এবং এসএসসি-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা। এবার আন্দোলনকারী পড়ুয়াদের প্রতি সমর্থন জানালো কংগ্রেস। ঝাড়খণ্ডে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা কে. রাজু বৃহস্পতিবার জানান, কংগ্রেস ন্যায়বিচারের দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে| পাশাপাশি কংগ্রেস আন্দোলনকারী পড়ুয়াদের সমস্যার সমাধানের জন্য চেষ্টাও চালিয়ে যাবে। এদিন কে. রাজু জানান, তাঁর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-এর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দিয়েছেন। উল্লেখ্য, পড়ুয়াদের দাবির প্রতি মুখ্যমন্ত্রী ইতিবাচক ও সংবেদনশীল মনোভাব দেখিয়ে একটি মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন কে. রাজু।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে পিএসসি এবং এসএসসি-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা। চাকরির পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা এবং সরকারের জবাবদিহি দাবি করেন পড়ুয়ারা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande