ভুবনেশ্বরে প্রবল বৃষ্টি; জলমগ্ন বহু এলাকা, ব্যাহত স্বাভাবিক জনজীবন
ভুবনেশ্বর, ৬ আগস্ট (হি.স.): বুধবার রাত থেকে টানা ভারী বৃষ্টিতে জনজীবন মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে ভুবনেশ্বরে। ক্রমাগত বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমেছে| নিচু এলাকাগুলোতে জল ঘরবাড়িতেও ঢুকে গেছে। শহিদ নগর সংলগ্ন শান্তিপল্লী বস্তি এলাকার বহু ব
ভুবনেশ্বরে প্রবল বৃষ্টি; জলমগ্ন বহু এলাকা, ব্যাহত স্বাভাবিক জনজীবন


ভুবনেশ্বর, ৬ আগস্ট (হি.স.): বুধবার রাত থেকে টানা ভারী বৃষ্টিতে জনজীবন মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে ভুবনেশ্বরে। ক্রমাগত বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমেছে| নিচু এলাকাগুলোতে জল ঘরবাড়িতেও ঢুকে গেছে। শহিদ নগর সংলগ্ন শান্তিপল্লী বস্তি এলাকার বহু বাড়িতে হাঁটুসমান জল।

বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, মধ্যরাতে তা আরও বাড়ে। বৃহস্পতিবার সকালেও ভুবনেশ্বর-সহ ওড়িশার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এদিন ভোর ৫টা পর্যন্ত ভুবনেশ্বরে ৯৭.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর বিগত ১২ ঘণ্টায় (সকাল ৭টা পর্যন্ত) শহরের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টিতে শান্তিপল্লী বস্তির প্রায় ২০টি বাড়িতে জল ঢুকে যায়| এর জেরে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের সম্মুখীন। অনেকেরই ঘরের ভেতরের আসবাব ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জলে ডুবে গেছে। শহরের বহু এলাকায় রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। ভুবনেশ্বর ও কটক উভয় শহরই জলমগ্ন হওয়ায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়েছে এদিন। আবহবিদদের মতে, আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande