ছাত্রদের কণ্ঠরোধের অভিযোগে মেটার বিরুদ্ধে যুব কংগ্রেসের বিক্ষোভ
নয়াদিল্লি, ৬ আগস্ট (হি. স.): ছাত্রদের কণ্ঠরোধের অভিযোগ তুলে বৃহস্পতিবার নতুন দিল্লির তাজ হোটেলের সামনে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। সংগঠনের অভিযোগ, ছাত্র আন্দোলন সংক্রান্ত ভিডিও এবং সরকারের সমালোচনামূলক পোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেটা সরিয়ে
ছাত্রদের কণ্ঠরোধের অভিযোগে মেটার বিরুদ্ধে যুব কংগ্রেসের বিক্ষোভ


নয়াদিল্লি, ৬ আগস্ট (হি. স.): ছাত্রদের কণ্ঠরোধের অভিযোগ তুলে বৃহস্পতিবার নতুন দিল্লির তাজ হোটেলের সামনে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। সংগঠনের অভিযোগ, ছাত্র আন্দোলন সংক্রান্ত ভিডিও এবং সরকারের সমালোচনামূলক পোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেটা সরিয়ে দিচ্ছে। অথচ বিদ্বেষমূলক বিষয়বস্তুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

যুব কংগ্রেসের দাবি, ভারতের ছাত্রছাত্রী ও সাধারণ নাগরিকদের কণ্ঠস্বরকে দমন করা যাবে না—এই বার্তা মেটার বৈশ্বিক কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

সংগঠনের আরও অভিযোগ, কেন্দ্র সরকারের চাপে মেটা ভারতে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে এবং নাগরিকদের বক্তব্য প্রকাশের অধিকার খর্ব করছে। বিক্ষোভে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক পম্মি সিং, জাতীয় সহ-সম্পাদক করণ চৌরাসিয়া-সহ সংগঠনের একাধিক কর্মী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande