এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কণ্ঠরোধ করা যাবে না: রাহুল গান্ধী
নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধি ও আসন সংখ্যা কমানোর প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, পড়ুয়াদের দাবি শোনার পরিবর্তে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আন
এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কণ্ঠরোধ করা যাবে না: রাহুল গান্ধী


নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধি ও আসন সংখ্যা কমানোর প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, পড়ুয়াদের দাবি শোনার পরিবর্তে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আন্দোলন দমনের চেষ্টা করছে প্রশাসন।

বৃহস্পতিবার এক্স-এ করা পোস্টে রাহুল গান্ধী লেখেন, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের ভবিষ্যৎ রক্ষার লড়াই লড়ছেন। কিন্তু তাঁদের দাবি বিবেচনা করার বদলে প্রশাসন তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করছে। তাঁর অভিযোগ, মোদী সরকারের নীতি হল যুবসমাজের কণ্ঠরোধ করা।

রাহুল লেখেন, “প্রশ্ন করলে লাঠিচার্জ, প্রতিবাদ করলে মামলা, আর আওয়াজ তুললে পেলেট গান— এটাই এখন সরকারের জবাব।”

তিনি আরও জানান, পড়ুয়াদের বক্তব্য শোনার জন্য তিনি প্রয়াগরাজে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই প্রশাসন তাঁর সফর আটকে দেওয়ার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, সরকার ছাত্রদের কণ্ঠস্বরকেও ভয় পাচ্ছে।

রাহুলের কথায়, “আমি পড়ুয়াদের পাশে আছি। সরকার যতই চেষ্টা করুক না কেন, আমাকে ছাত্রদের হয়ে কথা বলা থেকে আটকাতে পারবে না।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande