
নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): জাতীয় কংগ্রেস নীরজ ডাঙ্গিকে রাজ্যসভায় দলের সচেতক (হুইপ) হিসেবে নিযুক্ত করেছে। রাজ্যসভার সাংসদ রজনী অশোকরাও পাটিলের অবসরের পর এই আসনটি শূন্য হয়| সেই পদে নীরজ ডাঙ্গিকে নিয়োগ করেছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।
বৃহস্পতিবার কংগ্রেস সংসদীয় দলের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, নীরজ ডাঙ্গি রাজ্যসভায় দলের সচেতক (হুইপ) হিসেবে দায়িত্ব পালন করবেন। অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে। রাজ্যসভায় কংগ্রেস সংসদীয় দলের চিফ হুইপ (মুখ্য সচেতক) জয়রাম রমেশ এই সংক্রান্ত নির্দেশ জারি করেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ