
নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার সকালে ঝেঁপে বৃষ্টি নামল রাজধানী দিল্লিতে। মুষলধারে বৃষ্টিতে জাতীয় রাজধানীর নানা স্থান জলমগ্ন হয়ে পড়েছে। দিল্লির আইটিও এলাকায় তুমুল বৃষ্টি হয়, এছাড়াও রফি মার্গ, সংসদ চত্বর, রাইসিনা রোড, ফিরোজশাহ রোড, কৌটিল্য মার্গ প্রভৃতি এলাকায় ঝেঁপে বৃষ্টি হয়েছে।
জাতীয় রাজধানী দিল্লিতে এই মুহূর্তে সক্রিয় রয়েছে বর্ষা, এর প্রভাবে বৃহস্পতিবার সকালে মুষলধারে বৃষ্টি হয়েছে। দিল্লির আর কে পুরম, মঙ্গলপুরী, কর্তব্য পথেও বৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবার সকালের এই বৃষ্টি তাপ ও আর্দ্রতা থেকে স্বস্তি এনে দিয়েছে এবং আবহাওয়া হয়ে উঠেছে মনোরম। তবে, কয়েকটি স্থানে রাস্তায় জল জমে যাওয়ায় ভোগান্তির শিকার হয়েছে দিল্লিবাসী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ