এটিএফ-এর সঙ্গে ইথানল মেশানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন : কে রামমোহন নাইডু
নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): এটিএফ-এর সঙ্গে ইথানল মেশানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। বৃহস্পতিবার এক্স মাধ্যমে তিনি জানিয়েছেন, এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ-এর সঙ
রামমোহন নাইদুর বার্তা


নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): এটিএফ-এর সঙ্গে ইথানল মেশানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। বৃহস্পতিবার এক্স মাধ্যমে তিনি জানিয়েছেন, এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ-এর সঙ্গে ইথানল মেশানোর সরকারি পরিকল্পনার যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন। এই ধরনের কোনও প্রস্তাবই নেই। ইথানল এবং সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয় এবং এদের গুলিয়ে ফেলা উচিত নয়। এসএএফ হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সার্টিফিকেটপ্রাপ্ত একটি এভিয়েশন ফুয়েল, যা বিশ্বজুড়ে গৃহীত হয়েছে। এটি কঠোর পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যায় এবং নিরাপত্তার ক্ষেত্রে কঠোর আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে। বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে ভুল তথ্য ছড়ানো বিমান যাত্রীদের মধ্যে কেবল অহেতুক উদ্বেগের সৃষ্টি করে। যাত্রীদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande