ভারতের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ্বজোড়া প্রচারে পর্যটন মন্ত্রক-নেটফ্লিক্সের কৌশলগত অংশীদারিত্ব
নয়াদিল্লি, ৬ আগস্ট (হি. স.): ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন কেন্দ্রগুলিকে আন্তর্জাতিক স্তরে আরও ব্যাপকভাবে তুলে ধরতে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক এবং নেটফ্লিক্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উ
ভারতের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ্বজোড়া প্রচারে পর্যটন মন্ত্রক-নেটফ্লিক্সের কৌশলগত অংশীদারিত্ব


নয়াদিল্লি, ৬ আগস্ট (হি. স.): ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন কেন্দ্রগুলিকে আন্তর্জাতিক স্তরে আরও ব্যাপকভাবে তুলে ধরতে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক এবং নেটফ্লিক্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে।

ভারতে নেটফ্লিক্সের ১০ বছর পূর্তি উপলক্ষে বুধবার নয়াদিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট (এনজিএমএ)-এ আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী আধিকারিক টেড সারান্ডোস এই উদ্যোগের ঘোষণা করেন। আলোচনায় গল্প বলার মাধ্যমে কীভাবে মানুষকে ভ্রমণে উৎসাহিত করা যায় এবং ভারতের ‘সফট পাওয়ার’ আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে মতবিনিময় হয়।

গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, সিনেমা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। ভারতের প্রতিটি গল্প বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে এ দেশে ভ্রমণে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে।

তিনি জানান, ‘অতুল্য ভারত’-এর ডিজিটাল প্ল্যাটফর্মে ‘As Seen on Netflix’ ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমা ও ওয়েব সিরিজে তুলে ধরা ভারতের বিভিন্ন পর্যটনকেন্দ্র, ঐতিহাসিক স্থাপনা, উৎসব, বন্যপ্রাণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের তথ্য এক জায়গায় পাওয়া যাবে। উদ্দেশ্য, পর্দায় দেখা অভিজ্ঞতাকে বাস্তব ভ্রমণের সঙ্গে যুক্ত করা।

পর্যটন সচিব ভুবনেশ কুমার বলেন, সরকার ও সৃজনশীল বিনোদন শিল্পের এই ধরনের অংশীদারিত্ব পর্যটনের নতুন দিগন্ত খুলে দেবে। বাস্তবধর্মী গল্প যেমন টেকসই পর্যটনকে উৎসাহিত করবে, তেমনই স্থানীয় মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগও তৈরি করবে।

অনুষ্ঠানে পর্যটন মন্ত্রক ও নেটফ্লিক্সের যৌথ উদ্যোগে নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রও প্রদর্শিত হয়। একটি ভারতের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণ পর্যটনকে কেন্দ্র করে, অন্যটি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande