
সারণ, ৭ আগস্ট (হি.স.) : বিহারে গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে বিশেষ অভিযান চালায় সারণ পুলিশ। সমাজবিরোধী, অপরাধী ও মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এতে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সূত্রে এই বিষয়ে জানা গেছে।
ধৃতদের মধ্যে ১২ জন মদ ব্যবসায়ী এবং ২ জন মত্ত অবস্থায় ধরা পড়েছেন। এছাড়া খুনের চেষ্টার মামলায় ৪ জন, অপহরণ মামলায় ১ জন, পরোয়ানা জারি করা হয়েছে এমন ২ জন এবং অন্যান্য মামলায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে ১১৪.০৯৫ লিটার মদ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১১৪ লিটার দেশি ও ০.০৯৫ লিটার বিদেশি মদ রয়েছে। পাশাপাশি ৩টি মোটরসাইকেল ও ১টি ট্র্যাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও অপহৃত এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ।
যানবাহন তল্লাশি চালিয়ে ২৬টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখান থেকে মোট ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস