
কলকাতা, ৯ আগস্ট (হি. স.) : সাংবাদিক সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার নতুন কমিটি গঠন করা হল। রবিবার বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (আইজেএ) পূর্ব বর্ধমান জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা। সভায় আগামী দিনে সাংবাদিকদের স্বার্থে একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক অরূপ লাহা। সাংবাদিকদের স্বার্থে সংগঠনের বিগত এক বছরের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ শেখ সামসুদ্দিন। উপস্থিত ছিলেন আইজেএ-র রাজ্য সভাপতি দেবাশিস দাস, সহ-সভাপতি তারকনাথ রায়, সাধারণ সম্পাদক কৃষ্ণকান্ত পার্থ, প্রাক্তন সভাপতি শেখর সেনগুপ্ত ও সর্বভারতীয় নেতা এস সাবানায়কন। তাঁদের সংবর্ধনা জানানোর পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়েই সু-পরামর্শ নেন সদস্যেরা।
সভাপতিত্ব করেন জেলা সভাপতি স্বপন মুখার্জি। সঞ্চালনায় ছিলেন রাজ্য কর্মসমিতির সদস্য জগন্নাথ ভৌমিক। সংগঠনের বর্ষীয়ান সদস্য শ্যামাপ্রসাদ চৌধুরীকে সম্মানিত করা হয় এদিন।
প্রায় ৬০ জন প্রতিনিধি সাংবাদিকদের পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। এদিন সভায় ২১ সদস্যের নতুন জেলা কমিটি অনুমোদিত হয়েছে। সভাপতি পদে - শ্যামাপ্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সন্তোষ দাস ও কোষাধ্যক্ষ শান্তনু পাঁজা। সহ-সভাপতি অতনু হাজরা ও বিজন ঘোষ এবং সম্পাদক সোমনাথ ভট্টাচার্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত