
হুগলি , ৯ আগস্ট (হি.স.): তারকেশ্বরগামী পুণ্যার্থীদের সেবায় সিঙ্গুর বিধানসভার নসীবপুরে আয়োজিত হলো বিশেষ ভাণ্ডারা কর্মসূচি। পুণ্যার্থীদের যাত্রাপথে খাবার ও প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
রবিবারের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। তিনি পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের যাত্রার খোঁজখবর নেন। পাশাপাশি ভাণ্ডারা কর্মসূচির আয়োজকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
তারকেশ্বরের উদ্দেশে যাত্রা করা পুণ্যার্থীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সেবা ও সহযোগিতা করার এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন বিধায়ক। তিনি বলেন, পুণ্যার্থীদের সুবিধার্থে এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও সেবার মানসিকতা আরও সুদৃঢ় করে।
আয়োজকদের পক্ষ থেকেও পুণ্যার্থীদের সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। ভাণ্ডারা কর্মসূচিকে ঘিরে পুণ্যার্থীদের মধ্যে উৎসাহ ও সন্তোষের পরিবেশ দেখা যায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA