দক্ষিণী সঙ্ঘের খুঁটি পুজো সাড়ম্বরে সম্পন্ন
কলকাতা, ৯ আগস্ট (হি. স.) : রবিবার হয়ে গেল দক্ষিণী সংঘের খুঁটি পুজো| এবছর ৮০ বছরে পদার্পণ করছে এই পুজো। সাবেকিয়ানা এখানের বৈশিষ্ট। সাবেকি মাতৃরূপ ও নস্টালজিয়াকে মাথায় রেখে পুজোর পরিবেশ তৈরি করা হবে। এদিন উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ৮০ বছরের
দক্ষিণী সঙ্ঘের খুঁটি পুজো রবিবার সম্পন্ন হল


কলকাতা, ৯ আগস্ট (হি. স.) : রবিবার হয়ে গেল দক্ষিণী সংঘের খুঁটি পুজো| এবছর ৮০ বছরে পদার্পণ করছে এই পুজো। সাবেকিয়ানা এখানের বৈশিষ্ট। সাবেকি মাতৃরূপ ও নস্টালজিয়াকে মাথায় রেখে পুজোর পরিবেশ তৈরি করা হবে। এদিন উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ৮০ বছরের এক দীর্ঘ পথ চলা। বহু দিনের সাক্ষী এই পুজো। নানা চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে দক্ষিণী সঙ্ঘ আজ এসে পৌঁছেছে এক বিশেষ অধ্যায়ে। এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পরিতোষ সিনহা, সহ - সভাপতি শুভ্রনীল পাল ও সম্পাদক সঞ্জিত কুমার দাস।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande