বিলাসপুরে ম্যালেরিয়ায় মহিলার মৃত্যু, আরও এক ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সন্ধান
বিলাসপুর, ৭ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের বিলাসপুর জেলার ঔরাপানি গ্রামের বাসিন্দা ৩৭ বছর বয়সি রেখা বাইগার ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে। সিমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। জানা গেছে, পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড
বিলাসপুরে ম্যালেরিয়ায় মহিলার মৃত্যু, আরও এক ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সন্ধান


বিলাসপুর, ৭ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের বিলাসপুর জেলার ঔরাপানি গ্রামের বাসিন্দা ৩৭ বছর বয়সি রেখা বাইগার ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে। সিমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড়ার পর রেখা বাইগাকে প্রথমে গনিয়ারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (পিএইচসি) ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বিলাসপুরের সিমস হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

এদিকে, বৃহস্পতিবার কোটা এলাকায় আয়োজিত একটি স্বাস্থ্য শিবিরেও নতুন করে আরও এক ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ফলে এলাকায় ধারাবাহিকভাবে ম্যালেরিয়ার সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ আরও গভীর হয়েছে।শুক্রবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আক্রান্ত এলাকাগুলিতে বিশেষ শিবিরের মাধ্যমে পরীক্ষা, চিকিৎসা এবং নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande