'৬৫০ কোটি টাকার ওষুধ কেলেঙ্কারি'র অভিযোগে বিধানসভার বাইরে আপের বিক্ষোভ
নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): কথিত ৬৫০ কোটি টাকার ওষুধ কেলেঙ্কারির অভিযোগে শুক্রবার দিল্লি বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাল আম আদমি পার্টির (আপ) বিধায়করা। একইসঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ডা. পঙ্কজ কুমার সিংয়ের পদত্যাগের দাবি জানিয়ে স্বাস্থ্য ক্ষেত
'৬৫০ কোটি টাকার ওষুধ কেলেঙ্কারি'র অভিযোগে বিধানসভার বাইরে আপের বিক্ষোভ


নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): কথিত ৬৫০ কোটি টাকার ওষুধ কেলেঙ্কারির অভিযোগে শুক্রবার দিল্লি বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাল আম আদমি পার্টির (আপ) বিধায়করা। একইসঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ডা. পঙ্কজ কুমার সিংয়ের পদত্যাগের দাবি জানিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলে দলটি।

বিক্ষোভ চলাকালীন আপ বিধায়ক সঞ্জীব ঝা অভিযোগ করেন, রেখা গুপ্তা সরকারের আমলে একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসছে। তাঁর দাবি, কথিত ৬৫০ কোটি টাকার ওষুধ কেলেঙ্কারির অভিযোগ কোনও রাজনৈতিক দাবি নয়, বরং দুর্নীতি দমন শাখা (এসিবি)-র রিপোর্টের ভিত্তিতেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও দায়িত্বশীল মন্ত্রী পদত্যাগ করেননি বলে অভিযোগ তাঁর।

আপ বিধায়ক কুলদীপ কুমার বলেন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম তিন থেকে পাঁচ গুণ বেশি দামে কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে সরকারি অর্থের অপব্যবহার হয়েছে বলে দাবি করে তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

অন্য বিধায়ক জর্নেল সিং বলেন, কথিত ওষুধ কেলেঙ্কারির বিষয়টি এখন সকলের সামনে এসেছে এবং বিধানসভাতেও এই ইস্যু তোলা হবে। তাঁর দাবি, নৈতিক দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। পাশাপাশি তিনি অভিযোগ করেন, লক্ষ্মী যোজনার নামে মহিলাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রকল্পে এমন বহু শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে বিপুল সংখ্যক মহিলা এর সুবিধা থেকে বঞ্চিত হবেন।

আপের দাবি, কথিত ওষুধ কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande