পুলিশের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ, পেট্রাপোলে গ্রেফতার চক্রের দুই ‘কুখ্যাত’
বনগাঁ, ৭ আগস্ট (হি. স.): পুলিশের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি চালানোর অভিযোগে পেট্রাপোল সীমান্ত বন্দর এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম রাজু দেবনাথ ও নিমাই মণ্ডল। তাঁদের বাড়ি পেট্রাপোল থানার জয়ন্তীপুর ও উত্তর ছয়ঘরিয়া এলাকায়। অভ
পুলিশের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ, পেট্রাপোলে গ্রেফতার চক্রের দুই ‘কুখ্যাত’


বনগাঁ, ৭ আগস্ট (হি. স.): পুলিশের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি চালানোর অভিযোগে পেট্রাপোল সীমান্ত বন্দর এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম রাজু দেবনাথ ও নিমাই মণ্ডল। তাঁদের বাড়ি পেট্রাপোল থানার জয়ন্তীপুর ও উত্তর ছয়ঘরিয়া এলাকায়। অভিযোগ, টাকা না দিলে হুমকি দেওয়া হত। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অভিযুক্তদের সঙ্গে কয়েকজন তৃণমূল নেতার ঘনিষ্ঠতা থাকায় এতদিন তাঁরা মুখ খুলতে সাহস পাননি।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পেট্রাপোল সীমান্ত বন্দর এলাকায় পুলিশের নাম ব্যবহার করে তোলাবাজি চালানোর অভিযোগ উঠেছিল। আরও অভিযোগ, এক পুলিশকর্মীর মদতে এই কারবার চলত। বিষয়টি প্রকাশ্যে আসার পর ওই পুলিশকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি অভিযুক্তদের বিরুদ্ধে পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরই এলাকা ছেড়ে পালিয়েছিল রাজু ও নিমাই। বৃহস্পতিবার রাতে তাঁরা এলাকায় ফিরেছে বলে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে।

অভিযুক্তদের তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও উঠেছে। তোলাবাজির টাকার ভাগ রাজনৈতিক নেতাদের কাছে যেত বলেও অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগের স্বাধীন সত্যতা এখনও নিশ্চিত হয়নি। শুক্রবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। চক্রের সঙ্গে আরও কারা যুক্ত, তা জানতে তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande