মডেলিংয়ের টোপ দিয়ে নাবালিকাদের ব্ল্যাকমেইল, হাওড়ায় মহিলা-সহ গ্রেফতার ৫
হাওড়া, ৭ আগস্ট (হি. স.):একটি নাবালিকাকে মডেলিং ফটোশুটের নামে ব্ল্যাকমেইল ও তোলাবাজির অভিযোগের তদন্তে নেমে বড়সড় অপরাধচক্রের হদিশ পেল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। শুক্রবার পর্যন্ত এক মহিলা-সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই চ
মডেলিংয়ের টোপ দিয়ে নাবালিকাদের ব্ল্যাকমেইল, হাওড়ায় মহিলা-সহ গ্রেফতার ৫


হাওড়া, ৭ আগস্ট (হি. স.):একটি নাবালিকাকে মডেলিং ফটোশুটের নামে ব্ল্যাকমেইল ও তোলাবাজির অভিযোগের তদন্তে নেমে বড়সড় অপরাধচক্রের হদিশ পেল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। শুক্রবার পর্যন্ত এক মহিলা-সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই চক্রের শিকার হয়েছেন অন্তত নয়জন নাবালিকা।

তদন্তে উঠে এসেছে, বারুইপুরের বাসিন্দা অতনু আগুয়ান ওরফে জিতু চক্রবর্তী ফেসবুকের মাধ্যমে কমবয়সী মেয়েদের মডেলিংয়ের ফটোশুটের প্রস্তাব দিতেন। তাঁর বান্ধবী সোনালী কয়ালও এই কাজে সহযোগিতা করতেন বলে অভিযোগ। ফটোশুটের টোপ দিয়ে মেয়েদের বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হত। সেখানে গোপনে আপত্তিকর ছবি তোলা এবং পরে সেই ছবি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হত বলে অভিযোগ।

পুলিশের দাবি, ব্ল্যাকমেইলের মাধ্যমে ধাপে ধাপে মোটা টাকা, সোনা ও রুপোর গয়না আদায় করত চক্রটি। তদন্তে কয়েকজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগও সামনে এসেছে। সম্প্রতি হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এরপরই চক্রটির সন্ধান মেলে।

অতনু ও সোনালী ছাড়াও রাকেশ মণ্ডল, রাজীব মণ্ডল এবং রাজেশ পাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পকসো, ধর্ষণ, তোলাবাজি ও ব্ল্যাকমেইল-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande