হামলার ঘটনায় পলাতক অভিযুক্ত গ্রেফতার
নারায়ণপুর, ৭ আগস্ট (হি.স.) : হামলার ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ছত্তিশগড়ের কুকড়াঝোর থানার পুলিশ। ধৃত অভিযুক্তের নাম রাজকুমার কাওড়ে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ আগস্ট সন্ধ্যায় গ্রামের একটি বৈঠক চলাকালীন
হামলার ঘটনায় পলাতক অভিযুক্ত গ্রেফতার


নারায়ণপুর, ৭ আগস্ট (হি.স.) : হামলার ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ছত্তিশগড়ের কুকড়াঝোর থানার পুলিশ। ধৃত অভিযুক্তের নাম রাজকুমার কাওড়ে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ আগস্ট সন্ধ্যায় গ্রামের একটি বৈঠক চলাকালীন পুরনো বিবাদের জেরে এক ব্যক্তির সঙ্গে অভিযুক্তের বচসা শুরু হয়। অভিযোগ, প্রথমে ওই ব্যক্তিকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্ত তাঁর বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নারায়ণপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এরপর পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাজকুমার কাওড়েকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত টাঙ্গিও উদ্ধার করা হয়েছে। পুলিশি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande