পর্ণশ্রীতে বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়ের ঝুলন্ত দেহ
কলকাতা, ৭ আগস্ট (হি.স.): বাড়ি থেকে উদ্ধার হলো পঞ্চাশোর্ধ এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। শুক্রবার ভোরে পর্ণশ্রী থানা এলাকার ডায়মন্ড হারবার রোডের একটি আবাসন থেকে এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজয় পাত্র। স্থানীয়
পর্ণশ্রীতে বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়ের ঝুলন্ত দেহ


কলকাতা, ৭ আগস্ট (হি.স.): বাড়ি থেকে উদ্ধার হলো পঞ্চাশোর্ধ এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। শুক্রবার ভোরে পর্ণশ্রী থানা এলাকার ডায়মন্ড হারবার রোডের একটি আবাসন থেকে এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজয় পাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে পরিবারের সদস্যরা অজয়বাবুকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘটনাটি আত্মহত্যা| তবে নিহতের ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। কোনও পারিবারিক বিবাদ, মানসিক অবসাদ নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande