কাঁওয়াড় যাত্রায় যান চলাচল স্বাভাবিক রাখতে হরিদ্বারে উচ্ছেদ অভিযান
হরিদ্বার, ৭ আগস্ট (হি.স.) : কাঁওয়াড় যাত্রাকে ঘিরে নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ভক্তদের ক্রমবর্ধমান ভিড় সামাল দিতে বৃহস্পতিবার হরিদ্বার শহর কোতোয়ালি থেকে হর কি পৌড়ি পর্যন্ত আপার রোডে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের ফলে
কাঁওয়াড় যাত্রায় যান চলাচল স্বাভাবিক রাখতে আপার রোডে উচ্ছেদ অভিযান


হরিদ্বার, ৭ আগস্ট (হি.স.) : কাঁওয়াড় যাত্রাকে ঘিরে নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ভক্তদের ক্রমবর্ধমান ভিড় সামাল দিতে বৃহস্পতিবার হরিদ্বার শহর কোতোয়ালি থেকে হর কি পৌড়ি পর্যন্ত আপার রোডে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়।

অভিযান চলাকালীন রাস্তা ও ফুটপাথ দখল করে গড়ে ওঠা অস্থায়ী অবৈধ দখল সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি দোকানদার ও হকারদের নির্ধারিত সীমার মধ্যেই ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, জনসাধারণের রাস্তা বা ফুটপাথ দখল করে ব্যবসা করলে তীর্থযাত্রী ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। তাই কোনও ধরনের অবৈধ দখল বরদাস্ত করা হবে না।

শুক্রবার পুলিশ আধিকারিকরা জানান, কাঁওয়াড় যাত্রার কারণে প্রতিদিন বিপুল সংখ্যক ভক্ত হর কি পৌড়ি এলাকায় পৌঁছাচ্ছেন। তাই পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল নির্বিঘ্ন রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। রাস্তা ও ফুটপাথে কোনও পণ্যসামগ্রী না রেখে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হয়েছে, যাতে তীর্থযাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতে কোনও অসুবিধা না হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande